ইউক্রেনে নতুন তিন উপপ্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা


ইউক্রেনে নতুন তিন উপপ্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ বুধবার তিন উপপ্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছেন। ফেসবুকে এক পোস্টে তিনি ঘোষণা দেন। ওই পোস্টে তিনি উপপ্রতিরক্ষামন্ত্রীদের পরিচয় তুলে ধরেছেন। তারা হলেন, ইউরি জিগির (অর্থনীতি বিষয়ক), নাতালিয়া কালমিকোভা (সামাজিক উন্নয়ননবিষয়ক), কাতেরিনা চেরনোগোরেঙ্কো (ডিজিটাল উন্নয়ন বিষয়ক)। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করার পর রুস্তম উমেরভ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি দায়িত্বে এসে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। রুস্তম দায়িত্ব নেওয়ার পরই এ মাসের শুরুতে ইউক্রেনের ছয় উপপ্রতিরক্ষামন্ত্রীরকে বরখাস্ত করা হয়। সেই লক্ষ্যেই নতুন উপপ্রতিরক্ষামন্ত্রীদের নাম ঘোষণা করা হলো। এদিকে মস্কো অভিযোগ করেছে, ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে হামলায় ইউক্রেনকে সহযোগিতা করেছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কোনও সন্দেহ নেই অত্যাধুনিক পশ্চিমা গোয়েন্দা ব্যবস্থা, ন্যাটোর উপগ্রহ ও গোয়েন্দা ব্যবহার করে এ হামলার পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও বলেছেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য হলো ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যর্থ পাল্টা আক্রমণের ওপর থেকে মনোযোগ সরিয়ে নেওয়া, মানুষকে ভয় দেখানো এবং সমাজে আতঙ্ক ছড়ানো।

সর্বশেষ :

আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস   আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের   ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ   বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’   রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের   পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ   ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’   ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক   বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক