ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আবার ভূখণ্ড ব্যবহার করতে দেবে বেলারুশ


ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আবার ভূখণ্ড ব্যবহার করতে দেবে বেলারুশ
বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার নতুন আক্রমণের জন্য ঘাঁটি হিসেবে নিজ দেশের ভূখণ্ড ব্যবহার করতে দিতে তিনি প্রস্তুত। এক বছর আগে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর সময় প্রেসিডেন্ট পুতিন বেলারুশের মাধ্যমে ইউক্রেনের ভেতরে সৈন্য পাঠিয়েছিলেন। লুকাশেঙ্কো বিবিসিকে বলেছেন, তিনি আবারও একই আদেশ দিতে যাচ্ছেন। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, গত ডিসেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোর সাথে আলোচনার জন্য মিনস্কে গিয়েছিলেন। গত সাড়ে তিন বছরের মধ্যে প্রথমবার এই দুই নেতা রাশিয়ার বাইরে সাক্ষাৎ করেন। বিবিসির রাশিয়া বিভাগের সম্পাদক স্টিভ রোজেনবার্গ লিখেছেন, ডিসেম্বরের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছিলেন যে কিছু বেলারুশী সামরিক বিমানকে সম্ভাব্য পরমাণু ক্ষেপণাস্ত্র বহনের জন্য নতুন করে সাজানো হয়েছে এবং রাশিয়া বিমানের ক্রুদের প্রশিক্ষণে সাহায্য করছে। এর বিনিময়ে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বেলারুশকে একটি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তবে ইতোমধ্যেই বেলারুশে কয়েক হাজার রুশ সৈন্য রয়েছে এবং সেখানে দুই দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড