ইমরানের সমাবেশের আগে সাঁড়াশি অভিযান, বন্ধ সব প্রবেশপথ


ইমরানের সমাবেশের আগে সাঁড়াশি অভিযান, বন্ধ সব প্রবেশপথ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জলসা তথা সমাবেশের আগেই সাঁড়াশি অভিযান শুরু করেছে সরকার। সেই সঙ্গে সমাবেশে পৌঁছার সব রুট বন্ধ করে দেওয়া হয়েছে। কনটেইনার দিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। শনিবার রাতে তারাবির নামাজের পর লাহোরের মিনার-ই-পাকিস্তানে এই জনসমাবেশের আয়োজন করেছে পিটিআই। ইমরান খান আগেই ঘোষণা দিয়েছেন যে, মিনার-ই-পাকিস্তানের সমাবেশকে দেশের ঐতিহাসিক সমাবেশে রূপান্তর করা হবে। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে বিভিন্ন সমাবেশে ব্যাপক জনসমাগম করে আসছে দলটি। ডন, এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজ শনিবার জানিয়েছে, সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই পিটিআই নেতাকর্মীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পাঞ্জাব পুলিশ। ইতোমধ্যে শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে লাহোরের প্রবেশ ও প্রস্থান রুটসহ সমাবেশের দিকে যাওয়ার কিছু রুটে কন্টেইনার রাখা হয়েছে। খবরে বলা হয়েছে, রবি ব্রিজ ও রেলস্টেশন থেকে মিনার-ই-পাকিস্তানের দিকে যাওয়ার রুটগুলো বন্ধ করার পাশাপাশি শাহ আলম মার্কেটেও কন্টেইনার রাখা হয়েছে। যদিও জেলা প্রশাসন পিটিআইকে আজ (শনিবার) রাতে মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার অনুমতি দিয়েছে। পিটিআই চেয়ারম্যান ইমরান খান টুইটারে লাহোরে তার সমর্থকদের তারাবির নামাজের পর জলসায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এই সমাবেশ সমস্ত রেকর্ড ভেঙে দেবে। সরকার যে দলীয় সমর্থকদের সমাবেশে উপস্থিত হতে বাধা দেবে। সে ব্যাপারেও আগেই সতর্ক করেন ইমরান খান। তিনি বলেন, জলসায় অংশ নেওয়া জনগণের মৌলিক অধিকার। পিটিআই চেয়ারম্যান বলেন, প্রত্যেকের অবশ্যই একটি স্বাধীন জাতির সদস্য হিসেবে তাদের সমাবেশে অংশ নেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?