হরিণাকুণ্ডুতে কিউআর পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধকরণে র‍্যালী ও ক্যাম্পেইন


হরিণাকুণ্ডুতে কিউআর পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধকরণে র‍্যালী ও ক্যাম্পেইন
\"লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ\" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় বিশিষ্ট ব্যয়সায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে রবিবার (২৭ জুলাই) ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূবালী ব্যাংক এর আয়োজনে,সকাল ১১টায় প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওটি ইলেক্ট্রনিক্স পাদদেশে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বর্ণঢ্য র‍্যালী শেষে ক্যাম্পেইনে কিউআর পদ্ধতি সুবিধা জানাতে বক্তব্য রাখেন শাখাটির এসপিও ও ব্যবস্থাপক মোঃ তানভীর আহমেদ। এসময় বিশিষ্ট ব্যবসায়ী, হরিণাকুণ্ডু দোকান মালিক কল্যাণ সমিতি ও নিউ মার্কেট সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু দোকান মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ,নিউ মার্কেট সমিতির সাধারণ সম্পাদক হরিণাকুণ্ডু দোকান মালিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ রহিত বস্ত্র বিতানের মালিক মোঃ ওহিদুল ইসলাম, নিউ মার্কেট সমিতির সভাপতি মোঃ সবির উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সামাদ,যুগ্ম-বহবায়ক নাজমূল হুদা রিপন,বিশিষ্ট সার ব্যবসায়ী সাজ্জাপুর রহমান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী ও হরিণাকুণ্ডু দোকান মালিক কল্যান সমিতির যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, ওটি ইলেক্ট্রনিক্স এর একজন মালিক মোস্তাফিজুর রহমান, দেলয়ার হোসেন, কসমেটিক ব্যবসায়ী মাসুদ শেখ,বিশিষ্ট সার ব্যবসায়ী হামিদুল ইসলাম, গার্মেন্ট ব্যবসায়র জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান মিন্টু,রড সিমেন্ট ব্যবসায়ী মোঃ নসির উদ্দীন। এসব অনুষ্ঠানে পূবালী ব্যাংক ব্যবস্থাপক তানভীর আহমেদ সকল ব্যবসায়ীকে ব্যবসার সুবিধাতে ব্যাংকিং কিউআর পদ্ধতিতে লেনদেন করায় উদ্বুদ্ধ করেন। এসময় উক্ত ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।