ইয়াবা সহ মাদককারবারি বাংলালিংক রাশেদ আটক


ইয়াবা সহ মাদককারবারি বাংলালিংক রাশেদ আটক
নোয়াখালীর হাতিয়া থেকে ইয়াবা সহ মাদক কারবারি রাশেদুল ইসলাম ওরফে বাংলালিংক রাশেদ (৩৫) কে আটক করেছে কোস্টগার্ড। এ সময় আটক মাদক কারবারির কাছ থেকে ৭৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে, গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হরেন্য মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাংলালিংক রাশেদ উপজেলার গুল্লাখালী গ্রামের মো. আলী আজমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে. এম শাফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার হরন্যে মার্কেট এলাকা থেকে ৭৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাংলালিংক রাশেদ কে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি