নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন।


নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন।
নওগাঁ জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মাই টিভি ও ভোরের কাগজের নওগাঁ প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক সভাপতি এবং দৈনিক সকালের সময় নওগাঁ প্রতিনিধি মোঃ মাহমুদুন নবী বেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যানা সদস্যরা হলেন, সহ- সভাপতি একুশে টিভি নওগাঁ প্রতিনিধি এম আর ইসলাম রতন, দৈনিক মুক্ত খবর নওগাঁ প্রতিনিধি আব্দুল আজিজ, যুগ্ন সাধারণ সম্পাদক দৈনিক লাল গোলাপ এর নওগাঁ প্রতিনিধি জিএম মিঠুন, দৈনিক বাংলাদেশ বুলেটিন নওগাঁ প্রতিনিধি রুহুল আমিন, অর্থ সম্পাদক এসএ টিভি নওগাঁ প্রতিনিধি এম আর রাজ, দপ্তর সম্পাদক চ্যানেল-১ এর নওগাঁ প্রতিনিধি রাকিব রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আমার বার্তা নওগাঁ প্রতিনিধি রাসেল রানা, কর্যনির্বাহী সদস্য হলেন, সময় টিভি ও বাংলাদেশ টুডে নওগাঁ প্রতিনিধি এম আর রকি, দৈনিক উত্তর কোণ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমিন মুক্তার, দৈনিক লোকালয় এর নওগাঁ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলাল, দৈনিক সন্ধ্যাবাণী নওগাঁ প্রতিনিধি আলমগীর কবির, দৈনিক বাংলাদেশ সমাচার নওগাঁ প্রতিনিধি আসাদুজ্জামান নাদু, দৈনিক জনকণ্ঠ নওগাঁ প্রতিনিধি রিজভী আহম্মেদ রিজোয়ান। সাধারণ সভায় বক্তারা অভিযোগ করেন, পূর্বের অবৈধ কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও অনৈতিকভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। উদ্ভূত জটিলতা নিরসন এবং জেলার সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে সাধারণ সভার মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নওগাঁর গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাদারিত্বের উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। খুব শীঘ্রই নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে।