এক দশকে বৈশ্বিক উষ্ণতা সীমা ছাড়ানোর আশঙ্কা


এক দশকে বৈশ্বিক উষ্ণতা সীমা ছাড়ানোর আশঙ্কা
আগামী এক দশকের মধ্যে বৈশ্বিক উষ্ণতা সীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করে হচ্ছে। তাই বিপজ্জনকভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্ক হতে হবে। সোমবার প্রকাশিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মানুষ যে হারে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়াচ্ছে তাতে ২০৩০ সালের প্রথমার্ধেই বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। খবর- মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির আওতায় কার্যত প্রতিটি দেশ বৈশ্বিক উষ্ণতাকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার জন্য \'প্রচেষ্টা চালিয়ে যেতে\' সম্মত হয়েছে। বিশ্বব্যাপী জীবাশ্ম-জ্বালানি নির্গমন রেকর্ড বলছে সেই লক্ষ্য দ্রুত নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখনো বৈশ্বিক উষ্ণতাকে তুলনামূলকভাবে নিরাপদ মাত্রায় ধরে রাখা সম্ভব। তবে এ জন্য বিশ্বব্যাপী সহযোগিতা, বিলিয়ন ডলার ও বড় পরিবর্তন প্রয়োজন। প্রসঙ্গত, শিল্প যুগ শুরুর পর ইতোমধ্যে বৈশ্বিক উষ্ণতা গড়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি