ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: যুবক গ্রেফতার


ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: যুবক গ্রেফতার
নোয়াখালীল সেনবাগে ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার ইমন (২০) উপজেলার পশ্চিম কাজিরখিল গ্রামের রাধার বাড়ির মৃত সামছুল হকের ছেলে। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে,শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে চারজন দূবৃর্ত্ত দল বেঁধে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী সেনবাগ থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর গা ঢাকা দিতে আসামি পালিয়ে ঢাকা চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা নিউমার্কেট থানাধীন চাঁদনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ :

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা   আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি   বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী   প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর   ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী   ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ   এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?   ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ   দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ