কলকাতায় ১ হাসপাতালে ৩ মাসে জলবসন্তে ২৬ মৃত্যু, শঙ্কায় চিকিৎসকেরা


কলকাতায় ১ হাসপাতালে ৩ মাসে জলবসন্তে ২৬ মৃত্যু, শঙ্কায় চিকিৎসকেরা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি হাসপাতালে গত তিন মাসে জলবসন্ত রোগে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য জানার পর দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার চিকিৎসকেরা। খবর: টাইমস অব ইন্ডিয়া’র। জলবসন্ত মারাত্মকভাবে ছোঁয়াচে হলেও এ থেকে মৃত্যু এতটা স্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের মতে, ১ থেকে ১৪ বছর বয়সি এক লাখ রোগীর মধ্যে গড়ে একজনের মৃত্যু হয়। ১৫ থেকে ১৯ বছর বয়সি এক লাখে ছয়জনের আর প্রাপ্তবয়স্কদের প্রতি লাখে ২১ জনের মৃত্যু হয়। জলবসন্ত আক্রান্ত বয়স্কদের বেলায় দেখা যায়, রোগপ্রতিরোধ ক্ষমতায় ঘাটতি থেকে মৃত্যু ঘটে থাকে। কলকাতার ইনফেকশাস ডিজিজ অ্যান্ড বেলিঘাটা জেনারেল (আইডিবিজি) হাসপাতালে সর্বশেষ ৬৭ বছর বয়সি ব্যক্তির মৃত্যু হয়েছে। এ হাসপাতালেই গত তিন মাসে ২৬ জনের মৃত্যুর তথ্য সামনে এসেছে। হাসপাতালটি অবশ্য রাজ্যের সংক্রামক রোগীদের অনেকটা একমাত্র ভরসার জায়গা। কলকাতার স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন হাসপাতাল থেকে সপ্তাহের শুরুতে ওই রোগী বেলিঘাটা জেনারেলে স্থানান্তর হন। নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যকার সময়ে সংক্রামক ব্যধির মৌসুমে সাধারণত বেলিঘাটার হাসপাতালটিতে জলবসন্তে গড়ে মৃত্যু ১০ জনের কম থাকে। কিন্তু এবার সংখ্যাটি দিগুণেরও বেশি হওয়ায় চিকিৎসকদের কপালে দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, রোগপ্রতিরোধ ক্ষমতা কম এবং অন্যান্য রোগের উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে জলবসন্ত মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি