কামানের গোলা ছুড়ে জানানো হবে ইফতারের সময়


কামানের গোলা ছুড়ে জানানো হবে ইফতারের সময়
আজ থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। ফি বছরের মতো এবারও কামানের গোলা ছুড়ে রমজানে ইফতারের সময় জানাবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রেওয়াজ অনুসারে ৮টি কামান থেকে গোলা ছুড়বে দেশটির পুলিশ। দুদিন আগেই দুবাইয়ের এক্সপো সিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় পুলিশ। আমিরাতে ১৯৬০ সাল থেকে পালিত হয়ে আসছে এই প্রথা, যা বর্তমানে একটি জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে। পুরো রমজানজুড়েই দিন শেষের উৎসবমুখর এ চমকপ্রদ রীতির অপেক্ষায় থাকেন দেশটির ধর্মপ্রাণ রোজাদাররাও। খালিজ টাইমস। খবরে বলা হয়েছে, ইফতারের সময় মোট আটটি কামান থেকে গোলা ছোড়া হবে। বিভিন্ন স্থানে সাতটি কামান স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। একটি কামান থাকবে ভ্রাম্যমাণ। এটি রমজানজুড়ে দুবাইয়ের ১৫টি এলাকায় ভ্রমণ করবে। এ কামানের জন্য দায়িত্বপ্রাপ্ত অপারেশনস অ্যাফেয়ার্সের সহকারী কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল আল-গাইথির জানান, নির্দিষ্ট সময়ে কামান থেকে গোলাবর্ষণের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। কর্মীও নিয়োগ দেওয়া হয়েছে। এ বছর দুবাই এক্সপো সিটি, বুর্জ খলিফা, আপটাউন, মদিনাত জুমেইরাহ, ফেস্টিভাল সিটি, দামাক ও হাত্তা ইনে সাতটি কামান স্থাপন করেছে দুবাই পুলিশ। অন্যটি পুরো রোজায় ১৫টি স্থানে ঘুরে ঘুরে দায়িত্ব পালন করবে। এসব স্থানের মধ্যে রয়েছে-সাতোয়া গ্র্যান্ড মসজিদ, দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার, জাবিলের গ্র্যান্ড মসজিদ, লুসাইলির আল-নাহদা স্কুল ফর গার্লস, আল-হাবাব মসজিদ, আল-আবির গ্র্যান্ড মসজিদ, আল-খাওয়ানিজের আল-হাবাই মসজিদ, আল-তোয়ারের বিন দাফুস মসজিদ, আল-কুওজ ৪ ‘আল-খাইল হাইটস’ এলাকায়, মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সিটি, আইন দুবাই, আল-বার্শার আল-সালাম মসজিদ এবং জুমেইরার কাইট বিচ, নাদ আল শেবা মসজিদ ও মানখুলের ঈদের নামাজের হল। রমজানের প্রতিদিন ইফতারের সময় একটি করে গোলা নিক্ষেপ করা হবে। এছাড়া রমজান মাসের সূচনা এবং ঈদের চাঁদ দেখা গেলে আরও দুটি গোলা ছোড়া হবে। কামানের গোলা নিক্ষেপের মাধ্যমে ইফতারের সময় জানানোর এ কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের একটি জনপ্রিয় সংস্কৃতি হিসাবে পরিচিত। এ কার্যক্রম দুবাই টিভিতেও সম্প্রচারিত হয়। রমজান মাসের ‘ইফতার কামানগুলো’র কমান্ডার মেজর আবদুল্লাহ তারিশ আল আমিমি বলেছেন, দুবাই পুলিশের কমান্ডার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ খলিফা আল মারির নির্দেশ অনুসারে অন্য কামানগুলোর সঙ্গে দুটি পুরোনো ফরাসি কামানও ইফতারির সময় জানান দেবে। কামান দুটি গত শতাব্দীর ষাটের দশকে প্রথম ব্যবহার করা হয়েছিল। এরপর সেগুলোকে ১৯৭০ সালে দুবাই পুলিশ জাদুঘরে রেখে দেওয়া হয়েছিল। দুবাইয়ের কমিউনিটি হ্যাপিনেসের জেনারেল ডিপার্টমেন্টের নিরাপত্তা সচেতনতা বিভাগের পরিচালক বুট্টি আল ফালাসি বলেন, দুবাই পুলিশ রমজানে কামানের গোলা ব্যবহার করে ইফতারের সময় জানানোর প্রতি খুবই আগ্রহী। কারণ এটি আমিরাতে পবিত্র রমজান মাসের অন্যতম প্রতীক হিসাবে বিবেচিত হয়। এছাড়াও আরবের ইসলামিক রীতিনীতি ও ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে, যা সংযুক্ত আরব আমিরাতের সমাজে সংস্কৃতি। তিনি আরও বলেন, ইফতারের সময় কামান উৎক্ষেপণের কার্যক্রম দুবাই টিভিতে সম্প্রচার করা হয়।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি