কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ঘাটাইলে সচেতনতামূলক ক্যাম্পেইন


কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ঘাটাইলে সচেতনতামূলক ক্যাম্পেইন
গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক একটি কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বুধবার (১২ নভেম্বর) সকালে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মো. সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল সিডিপি ম্যানেজার শারমিন নাসরিন। এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পার্টনার স্কুলের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল—কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যার বিষয়ে সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং আত্মহত্যা প্রতিরোধে সঠিক দিকনির্দেশনা প্রদান। অনুষ্ঠানে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি, প্লেজ রাইটিং ওয়াল এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক নাটক, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মানসিক স্বাস্থ্য সচেতনতা এখন সময়ের দাবি। পরিবার, বিদ্যালয় ও সমাজ—সবার সম্মিলিত প্রচেষ্টাতেই কিশোর-কিশোরীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব।” সভাপতির সমাপনী বক্তব্যে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গুডনেইবারস সবসময়ই সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।” উল্লেখ্য, গুডনেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, শিশু অধিকার ও কমিউনিটি উন্নয়নে কাজ করে যাচ্ছে, যাতে সমাজ হয় সচেতন, সক্ষম ও নিরাপদ।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি