কীর্তি সুরেশ ১৩০ স্বর্ণমুদ্রা দিলেন শুটিং কর্মীদের


কীর্তি সুরেশ ১৩০ স্বর্ণমুদ্রা দিলেন শুটিং কর্মীদের
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ রূপ আর অভিনয়ের গুণে দর্শকের মন জিতে নিয়েছিলেন আনেক আগেই। এবার মুগ্ধ করলেন উদারতায়। শুটিং ইউনিটের সদস্যদের ১৩০াট স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রী কীর্তি সুরেশ তার নতুন সিনেমা ‘দাসারা’র শেষ দিনের শুটিংয়ে তিনি ইউনিটের সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দেন। এগুলোর প্রত্যেকটি ওজন ১০ গ্রাম করে। ফলে একেকটি কয়েনের দাম পড়েছে ৫০ থেকে ৫৫ হাজার রুপি। সবমিলিয়ে প্রায় ৭৫ লাখ টাকার স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন অভিনেত্রী। শুটিংয়ের শেষ কীর্তি সুরেশ অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি শুটিংয়ের সবাইকে কিছু দিতে চাইছিলেন, যারা তার জীবনের সেরা ছবিটি বানিয়েছে।’ তেলুগু ভাষায় নির্মিত ‘দাসারা’ সিনেমার গল্প অ্যাকশন-আডভেঞ্চার ধাঁচের। এটি নির্মাণ করেছেন দেবুতন্ত শ্রীকান্ত ওড়েলা। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নানি ও কীর্তি সুরেশ। তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লা খনিতে হয়েছে সিনেমাটির শুটিং। আগামী ৩০ মার্চ তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এটি। এদিকে কীর্তি সুরেশের হাতে তেলুগু ভাষায় ‘ভোলা শঙ্কর’, তামিলে ‘মামান্নান’, ‘সিরেন’, ‘রঘু ঠঠা’ ইত্যাদি ছবির কাজ রয়েছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাশি’।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি