কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০


কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০
কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪০ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) দুপুরে মাটিয়ারা মধু পেট্রোল পাম্প এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এ ঝটিকা মিছিলটি বের হয়। মিছিলের ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। দুপুরে পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে। মিছিলের পরপরই মহাসড়ক থেকে ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মিছিলের পরপরই অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ :

ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন!   ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট   প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন   ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি   চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল   ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ   গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি   ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব   ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব