চাঁদপুর ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু,হাসপাতালে ভাংচুর


চাঁদপুর ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে দুই কিশোরের মৃত্যু,হাসপাতালে ভাংচুর
চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব রামদাসদী এলাকায় খোলা মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. মিনহাজ (১৫) ও মো. তামীম (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদেরকে বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামে আরেক বৃদ্ধ। বুধবার হাফেজ খানের বাড়ীর সামনের মাঠে এই ঘটনা ঘটে। মৃত মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তারা দুজনই পুরাণ বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালেয়র সপ্তম শ্রেনীর ছাত্র। আহত হাফেজ খান ওই এলাকার কুদ্দু খানের ছেলে। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারের হাসপাতালে চিকিৎসাধীন। হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, দুপুরে হঠাৎ প্রচন্ড বাতাস এবং বৃষ্টি শুরু হয়। ঠিক ওই সময় বাড়ীর সামনের খোলা মাঠের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে নিচে পড়ে। ওই সময় নিহত দুই কিশোরসহ আরো কয়েকজন খেলা-ধুলা করছিল। তাদের দুজনকে তার থেকে ছাড়াতে গিয়ে আহত হন হাফেজ খান। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুই কিশোরের মরদেহ হাসপাতাল থেখে থানায় এনে রাখা হয়েছে। তাদের স্বজনরা ময়না তদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মচারীদেরকে মারধর করেছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্ত করা হবে।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন