চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও


চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও
চার মাসের অধিক সময়ের মধ্যে সোমবার (০১ সেপ্টেম্বর) স্বর্ণের দাম রেকর্ড গড়েছে। চলতি মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর ঘোষণা দেওয়ায় স্বর্ণের বাজারে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো গত এক দশকের বেশি সময় পর রুপার দাম প্রতি আউন্সে ৪০ ডলার বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৪৭৫ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে, যা ২৩ এপ্রিলের পর থেকে সর্বোচ্চ। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪৬ দশমিক ৭০ ডলারে। আর স্পট রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪০ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। সিটি ইনডেক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন জানিয়েছেন, ‘ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংক অব সান ফ্রান্সিসকোর প্রেসিডেন্ট মেরি ডেলির ডোভিশের মন্তব্যের কারণে ব্যবসায়ীরা মার্কিন ব্যক্তিগত খরচের রিপোর্টের প্রভাব সামলাতে পেরেছেন। এর ফলে এই মাসে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা খুলে গেছে। এ ছাড়া মার্কিন আপিল আদালত ট্রাম্প প্রশাসনের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করায় ডলারের ওপর চাপ বাড়েছে। ফলে স্বর্ণের দাম বেড়েছে। তথ্য বলছে, মার্কিন ব্যক্তিগত খরচের মূল্যসূচক মাসে ০.২ শতাংশ ও বছরে ২.৬ শতাংশ বেড়েছে, যা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সান ফ্রান্সিসকো ফেড ব্যাংকের সভাপতি মেরি ডেলিও শ্রমবাজারের ঝুঁকি বিবেচনা করে সুদের হার কমানোর পক্ষে সমর্থন জানিয়েছেন। এদিকে ২০১১ সালের সেপ্টেম্বরের পর রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪০.৪৪ শতাংশ। এ বিষয়ে কেসিএম ট্রেড প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মার্কিন ব্যাংক হলিডের কারণে তারল্য ওঠানামা করছে। যার প্রভাব পড়েছে স্বর্ণ ও রুপার বাজারে।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি