চীনা গোয়েন্দা বেলুনের সঙ্গে সেলফি তুললেন মার্কিন পাইলট


চীনা গোয়েন্দা বেলুনের সঙ্গে সেলফি তুললেন মার্কিন পাইলট
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ওড়া চীনা \'গোয়েন্দা\' বেলুনের একটি ছবি তুলেছেন মার্কিন উড়োজাহাজের এক পাইলট। ছবিটি প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চলতি মাসের শুরুর দিকে ককপিট থেকে ওই সেলফি তোলার একদিন পরই বেলুনটি ধ্বংস করে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বুধবার ছবিটি প্রকাশ করে পেন্টাগন। মার্কিন বাহিনীর লকহেড ইউ-২ গোয়েন্দা বিমানের (ড্রাগন লেডি নামে পরিচিত) ককপিট থেকে ৪ ফেব্রুয়ারি ওই সেলফি তোলা হয়। খবর- দ্য গার্ডিয়ান ও বিবিসি ওই সময় চীনা বেলুনটি সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের আকাশে উড়ছিল ৬০ হাজার ফুট ওপর দিয়ে। আর মার্কিন বিমানবাহিনীর এক আসনের উড়োজাহাজটি নিয়মিত টহলের অংশ হিসেবে ৭০ হাজার ফুটের বেশি ওপর দিয়ে উড়ছিল। ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে একটি বেলুন শনাক্ত হয়। পরে এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রশাসনের অভিযোগ, বেলুনটি চীনের এবং যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে তথ্য সংগ্রহ করছিল। ৪০টি দেশের ওপর দিয়ে উড়ে আসে বেলুনটি। তবে চীনের দাবি, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছিল। কিন্তু নির্দিষ্ট পথে না গিয়ে সেটি ভুল করে যুক্তরাষ্ট্রে চলে যায়। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অনাকাঙ্ক্ষিতভাবে বেলুনটি চলে যাওয়ায় নিজেরা অনুতপ্ত বলে জানিয়েছে চীন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর