জবিতে নতুন তিন বিভাগের অনুমোদন


জবিতে নতুন তিন বিভাগের অনুমোদন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা বিভাগকে অনুষদ করে এর অধীনে তিনটি নতুন বিভাগ অনুমোদন দেওয়া হয়েছে। বিভাগ তিনটি হলো- ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য। এ নিয়ে জবিতে মোট অনুষদ সংখ্যা দাঁড়ালো৭টি, আর বিভাগ সংখ্যা হলো ৩৮ টি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ তিনটি বিভাগের অনুমোদন দেয়।শনিবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্য বলেন, চারুকলা বিভাগের ভেতর এই তিনটি বিষয় ছিল। আলাদা করে ডিগ্রি নিতে হচ্ছিল। আমরা অনেক চেষ্টা করেছি যেন, স্বতন্ত্র তিনটি বিভাগ করা যায়। এখন থেকে চারুকলা বিভাগ থাকবে না। চারুকলা অনুষদ হবে। আর চারুকলা অনুষদের অধীনে তিনটি বিভাগ তথা- ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য আলাদা করে চলবে। অন্য বিভাগগুলোর মতো চলবে। উপাচার্য আরো বলেন, তিনটি বিভাগ করার মাধ্যমে শিক্ষার্থী উপকৃত হবে। তিনটি বিভাগে বেশি ছাত্র পড়তে পারবে। নির্দিষ্ট বিষয়ে পেশাগতভাবে বেশি দক্ষ হতে পারবে। চাকরির বাজারে ভালো সুযোগ পাবে। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান সাক্ষরিত জবির বিভাগ তিনটির অনুমোদনের বিষয়ে বলা হয়, শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর নিমিত্তে প্রয়োজনীয় ল্যাবরেটরিসহ বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন করতে হবে। চারুকলা অনুষদের অধীনে ৩টি বিভাগে (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য) প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে সর্বমোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। এছাড়া আরো বলা হয়, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার জন্য লাইব্রেরিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল, মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা অনুসরণ করতে হবে। পাঠদানের সুবিধার্থে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া যাবে। তবে সেক্ষেত্রে ইউজিসি কর্তৃক চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের গবেষণা, এক্সপেরিমেন্টাল শিল্পচর্চার প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে।

সর্বশেষ :

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ   ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের   নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে   স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার   নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’   দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ   লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী   আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার   সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার