টেক্সাসে শপিং মলে গোলাগুলিতে নিহত ১, আহত ৩


টেক্সাসে শপিং মলে গোলাগুলিতে নিহত ১, আহত ৩
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিং মলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। বুধবার সিয়েলো ভিস্তা নামে এক মলে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনা এখনো ‘শেষ হয়নি।’ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। পুলিশ মল খালি করছে। তারা প্রত্যক্ষদর্শীদের জড়ো করছে। মল হওয়ায় ঘটনাস্থল বেশ বড়, তাই একটু সময় লাগছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন গোলাগুলি, তার উদ্দেশ্য জানা যায়নি এবং আহতদের ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি। টেক্সাসের এই সিয়েলো ভিস্তা মলের পাশেই ওয়ালমার্টের দোকান, যেখানে ২০১৯ সালের ৩ অগাস্ট এক বন্দুকধারী ২৩ জনকে হত্যা করেছিল।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি