ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার


ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি ছাত্রাবাস থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ই ফেব্রুয়ারী বুধবার দুপুরে পৌর শহরের জগথা মহল্লার গোলাম রব্বানীর ছাত্রবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্হানীয় সুত্রে জানাযায়, জাহিদ পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার ননদুয়ার ইউনিয়নের ননতোর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ওই ছাত্রবাসে থেকে পীরগঞ্জ পৌর শহরের মা স্টীল দোকানে ঝালাইয়ের কাজ শিখত। ওই ছাত্রাবাসের ম্যানেজার মাজেদ জানায় গত সপ্তাহে তাদের ছাত্রাবাসের ১১ নম্বর রুমে জাহিদ উঠেন। ওই রুমে একাই থাকতেন তিনি। পিকনিকের টাকা তোলার জন্য বুধবার সকাল ১১দিকে জাহিদের রুমে গিয়ে ডাকা ডাকি করেন তিনি কিন্তু কোন সাড়া শব্দ পাওয়া যায়নি।পরে ছাত্রবাসের অন্যান্যদের নিয়ে আবার তার রুমে যান এবং দরজা খুলে ভিতরে জাহিদকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান।এ সময় তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে স্থানীয় চিকিৎসক এনে জাহিদের শরীর পরীক্ষা করে জানা যায়-তিনি মারা গেছেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাও মর্গে পাঠান। পীরগঞ্জ থানার অফিসার্স ইনর্চাজ জাহাঙ্গীর আলম জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলাা করা হয়েছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি