‘ডলার বেচে সোনা কিনুন’


‘ডলার বেচে সোনা কিনুন’
সময় থাকতে এখনই ডলার বেচুন। এর বদলে সোনা-ইউরো-ইউয়ান কিনুন। মূলত যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের অর্থনৈতিক সংকটের কথা বলতেই এমন কথা বলেন রুশ বিলিয়নার ওলেগ ডেরিপাস্কা। মঙ্গলবার রবার্ট কিয়োসাকির সর্বাধিক বিক্রীত বই ‘রিচ ড্যাড পোর ড্যাড’য়ের প্রতিক্রিয়া জানিয়ে উদ্যোক্তা ও শিল্পপতি ডেরিপাস্কা টেলিগ্রামে এ মন্তব্য করেন। প্রাভদা। বইটি লেখা হয়েছিল যুক্তরাষ্ট্রের আগত অর্থনৈতিক সংকট নিয়ে। প্রতিক্রিয়ায় ডেরিপাস্কা জানান, ‘কথা যদি দশ শতাংশও সঠিক প্রমাণিত হয়, তবে খুব দ্রুত ডলার বিক্রি করতে হবে। এখনই হবে ইউরো, ইউয়ান এবং সোনা কেনার উপযুক্ত সময়। বইটির লেখক কিয়োসাকি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোম্পানি ‘লেম্যান ব্রাদার্সে’র পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তখন বিনিয়োগকারীদের আরও সোনা, রুপা এবং বিটকয়েন কিনতে উৎসাহিত করেছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে সংকটের কারণে বাজারের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। দেশটির সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) এ বছর ১০ মার্চ দেউলিয়া হয়ে যায়। এর কিছু দিন পরেই নিউইয়র্কের সিগনেচার ব্যাংকও নানা ধরনের ঝুঁকির কারণে বন্ধ হয়ে যায়। এর ফলে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি সম্পর্কে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আশঙ্কা বেড়েছে।

সর্বশেষ :

ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন!   ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট   প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন   ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি   চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল   ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ   গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি   ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব   ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব