তাইওয়ানকে ঘিরে আবার চীনের সামরিক মহড়া


তাইওয়ানকে ঘিরে আবার চীনের সামরিক মহড়া
চীন তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে। আজ শনিবার শুরু হয়ে এ মহড়া তিন দিন চলবে। এদিকে শনিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেসময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট এবার ক্যালিফোর্নিয়ায় গিয়ে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন। চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড মহড়ার ঘোষণা দিয়েছে জানিয়েছে সিএনএন বলছে, আজ শনিবার (৮ এপ্রিল) শুরু হওয়া এ মহড়া আগামী সোমবার (১০ এপ্রিল) পর্যন্ত চলবে। তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। পিএলএ’র ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন তিন দিনের চীন সফর সমাপ্ত করেছেন। এমন সময় সামরিক মহড়া চালুর ঘোষণা দিল চীন।

সর্বশেষ :

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন   শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান   ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর   নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন   টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা   ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি   পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত   হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন   রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন