তাহলে আমি ছাড়া চলে না


তাহলে আমি ছাড়া চলে না
বাংলাদেশ দলের পারফরম্যান্সের চেয়েও গত তিন দিন টেস্টের আলোচনায় ছিল সাকিব আল হাসানের টানা বোলিং না করা। জাতীয় দলের কোচ, খেলোয়াড় কেউই অধিনায়কের পরিকল্পনা বুঝতে পারছিলেন না। বিদেশি ধারাভাষ্যকারদের কাছে ফিট সাকিবের বোলিং না করা রহস্যজনক। গতকাল টেস্ট শেষে এ নিয়ে প্রশ্ন হবে সেটিই স্বাভাবিক। সাকিব শুনলেন এবং বোলিং না করার কারণও ব্যাখ্যা করলেন পরোক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পারফরম্যান্সের খুঁটিনাটি নিয়েও কথা বলেন অধিনায়ক। প্রশ্ন: টেস্টে যেভাবে চেয়েছিলেন সেটা হয়েছে? সাকিব: আমি খেলা শুরুর আগে কিছুই চাইনি। অবশ্যই জিততে চেয়েছি ম্যাচটা। জিততে পেরেছি এতেই খুশি। প্রশ্ন: আয়ারল্যান্ডকে কতটা কৃতিত্ব দেবন? সাকিব: আয়ারল্যান্ড খুব ভালো খেলেছে গতকাল। প্রশ্ন: প্রথম ইনিংসে ৬৫ ওভারের পর বোলিংয়ে এসেছেন, দ্বিতীয় ইনিংসেও সেভাবে বোলিং করেননি। এর কোনো ব্যাখ্যা আছে কি? সাকিব: নাহ। ওরকম তো কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র ব্যবহার করার দরকার নেই সবসময়। প্রশ্ন: বোলিংয়ে আসতেই হবে তা না। তবে যখন জুটি হয়েছে তখন আসা যেত কিনা? সাকিব: এটার মানে কী আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না। আমাদের যথেষ্ট বোলার আছে বিশ উইকেট নেওয়ার মতো। আমার তাদের প্রতি বিশ্বাস আছে। সেটা ওরা করে দেখিয়েছে। বিশেষত এমন একটা জায়গাতে খেলা হয়েছে এ ধরনের পিচে আমরা খুব বেশি খেলি না। প্রথম তিন দিন খুবই ভালো উইকেট ছিল আমি বলবো, মিরপুরে সাধারণত তিন দিন এত ভালো উইকেট থাকে না। এমনকি আজকেও (শুক্রবার) ভালো উইকেট ছিল। প্রশ্ন: এই যে কৌশলটা দেখা গেল ৬ জন বোলার নিয়ে খেলা। এটাই কি ধরে রাখবেন? সাকিব: আপনার যদি বিশ উইকেট নিতে হয়, বোলিং অপশনটা বেশি নিতে হবে। এটার বিকল্প আসলে নেই। কম বোলিং অপশন তখনই থাকে যখন আপনি রক্ষণাত্মক মানসিকতায় থাকেন। ড্র করার চিন্তা বা কোনো রকম ব্যাটিংটা ভালো করার চিন্তা থাকে। যখন আপনি জিততে চাইবেন পাঁচ বোলার, ছয় বোলারের অপশন নিয়ে খেলবেন। বড় দলগুলো এরকম অবস্থাতে আছে। বিশেষত আপনি যদি ইংল্যান্ড-ভারতে দেখেন, ওদের পাঁচ-ছয়জন মেইন বোলার; ছয়জন ব্যাটার নিয়ে ওরা খেলে। প্রশ্ন: ইংল্যান্ডের সঙ্গে টি২০ জিতলেন, আয়ারল্যান্ডকে হারালেন, বছরটা কেমন আশা করেন? সাকিব: আমি তো আগেই বলেছিলাম ২০২৩ সাল আমাদের খুব ভালো যাবে। যেহেতু গুরুত্বপূর্ণ বছর। বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে। অবশ্যই চাইবো পরের ছয় মাস যেন ভালোভাবে খেলতে পারি। প্রথম ছয় মাসের চার মাস খুব ভালো গেছে। অর্ধেক বছর আমরা ভালো করেছি, আশা করি। যেহেতু আমরা বেশিরভাগ ম্যাচ ওয়ানডে খেলবো...আমরা মনে করি এটি এমন এক ফরম্যাট যেটিতে আমরা মনে করি ভালো দল। প্রশ্ন: আইপিএলে যেতে না পারায় একটু কি মন খারাপ হয়েছে? সাকিব: না (মন খারাপ হয়েছে কিনা)। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল, যেহেতু বিশ্বকাপের বছর। যেহেতু ‘ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি…’ প্রশ্ন: যেহেতু আইপিএলে গেলেন না, ডিপিএলে দেখা যেতে পারে? সাকিব: ডিপিএল, সেটা সময়ই বলে দেবে, দেখি। প্রশ্ন: ওপেনিং স্লটে কি তামিমের সঙ্গে লিটনকেই ভাবা হচ্ছে? সাকিব: জল্পনা-কল্পনা নেই। যদি জাকির ফিট থাকত, তাহলে সে ওপেন করত। এখানে জল্পনা-কল্পনা নেই। যেহেতু জাকির ফিট ছিল না, আমাদের অন্য কাউকে ওপেন করাতে হয়েছে। নরমালি শান্ত তিনেই সবসময় ব্যাটিং করত। এবং করার কথাও। যদি জাকির থাকত সে প্রথম অপশন ছিল। আমাদের কাছে জয় ও সাদমানের অপশন ছিল। কিন্তু চিন্তা করেছি যেহেতু একজন বোলার বেশি নিতে হবে, সেহেতু একজন ব্যাটার কম নিয়েছি। প্রশ্ন: এখন বাংলাদেশ দলের বড় উন্নতিটা দেখেন কোথায়? সাকিব: মেন্টালি উন্নতিটা আমার মনে হয় সব থেকে বড় উন্নতি। আপনি যদি দেখেন, যখন টি২০ বিশ্বকাপ শেষ ম্যাচ খেলেছি, তখনই আমরা আলোচনা করেছি যে আসলে আমরা হয়তো এই বিশ্বকাপের আগে পর্যন্ত নিজেদের অনেক ছোট দল মনে করতাম। আসলে আমরা ছোট দল ছিলাম না। আমরা যদি বিশ্বাস রেখে যেতাম, হয়তো সেমিফাইনাল খেলতাম। ওই জায়গাটাতে আমাদের ল্যাকিংস ছিল, এরপর থেকে আমাদের চিন্তা ছিল ওই জায়গায় বদলটা আনব। বিশেষত টি২০ দলে যারা ছিল তাদের ভেতরে মানসিক এই পরিবর্তন সবার ভেতর আছে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি