তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো


তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো। তিন লাল কার্ডের ম্যাচে শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মেক্সিকো। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের ৯ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি আসে হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে মেক্সিকো। বল পজিশনে বেশ এগিয়ে ছিল মেক্সিকো। গোলের আর বেশ কিছু সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে। ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় মেক্সিকো। রাউল হিমিনেজ দলের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয়। এরপর ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস। তবে তাতে জয় পেতে অসুবিধা হয়নি মেক্সিকোর। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?