‘তোমাদের ব্যথা অনুভব করছি’ জামাল ভূঁইয়ার বার্তা


‘তোমাদের ব্যথা অনুভব করছি’ জামাল ভূঁইয়ার বার্তা
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এই আন্দোলনে নিপীড়নের শিকার শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন তিনি। গত কয়েকদিন থেকেই ফেসবুকে ছাত্র আন্দোলনের স্বপক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছেন জামাল। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় পতাকা হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিকে রাঙিয়েছেন লাল রঙে। ছবির ক্যাপশনে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘বাংলাদেশের সকলের জন্য প্রার্থনা। বাংলাদেশে থাকা সবার উদ্দেশে, আমি আপনাদের দেখছি আর অনুসরণ করছি। আপনাদের ব্যথা অনুভব করছি।’ এরপর একতার বার্তা দিয়ে জামাল আরও লিখেছেন, ‘প্রার্থনা করছি সামনে সুদিনের জন্য ইনশাআল্লাহ। আসুন বিভক্ত হওয়ার বদলে এক হই।’ উল্লেখ্য, গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে এখন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিচ্ছেন। এদিকে শনিবার শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ   চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ   শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ   রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে   ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি   আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও   মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও   হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি   কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি