দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করল ইরান


দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করল ইরান
এবার দুই জার্মান কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। ‘অভ্যন্তরীণ ও বিচারবিভাগীয় কাজে’ বার্লিনের হস্তক্ষেপের অভিযোগে বুধবার এ নির্দেশ দেয় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, জার্মান সরকারের সাম্প্রতিক হস্তক্ষেপমূলক এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের জবাবে দুই কূটনীতিককে বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেহরানে এক ইরানি-জার্মান নাগরিকের সাজার প্রতিক্রিয়ায় জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে ইরানি দূতাবাস থেকে দুই কূটনীতিককে বহিষ্কার করে। এর কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হয়। ইরানি বংশোদ্ভূত জার্মান ওই নাগরিকের নাম জামশিদ শারমাহদ। ইরান বলছে, শারমাহদ মার্কিনভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। ২০০৮ সালে একটি মসজিদে বোমা হামলায় ১৬ জন নিহত এবং শতাধিক আহত হওয়ায় ঘটনায় তিনি জড়িত। শারমাহদ এবং সঙ্গীরা ইরানের বিরোধী দলগুলোকে সমর্থন করে বিদেশে টেলিভিশন চ্যানেল চালায়। ইরানের আদালত হামলা পাশাপাশি ইরানজুড়ে আরও ‘সন্ত্রাসী’ অভিযানের পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। জার্মানি তার সাজাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা করে তার মুক্তির আহ্বান জানিয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব সময় সহযোগিতামূলক আচরণে জোর দেয় ইসলামি প্রজাতন্ত্র ইরান। তবে কেউ যদি আমাদের দেশের মৌলিক নীতি এবং জাতীয় শাসনকে উপেক্ষা করতে চায়, তবে নতুন বিকল্প সংজ্ঞায়িত করা অনিবার্য। জার্মান রাষ্ট্রদূতকে তলব করে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ