দুই সিনেমায় তমা মির্জা


দুই সিনেমায় তমা মির্জা
নতুন বছরে টানা দুই সিনেমা নিয়ে দর্শকের সামনে আসতে চলেছেন অভিনেত্রী তমা মির্জা। এর মধ্যে একটি ছবি ‘জলযুদ্ধ’, পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। এই সিনেমায় তমার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এ ছাড়া পরিচালক হাসান মোরশেদের আরেকটি নতুন সিনেমাতেও অভিনয় করতে যাচ্ছেন তমা মির্জা। যদিও ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এই সিনেমায় তমার বিপরীতে থাকবেন অভিনেতা শরিফুল রাজ। নতুন দুটি সিনেমা প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘দুটি ছবির গল্পই শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যেকোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছু বলতে পারছি না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালেই সবাই জানতে পারবেন।’ জানা গেছে, চলতি মাসেই হাসান মোরশেদের সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও, তমা ও শরিফুল রাজের অংশের শুটিং এখনই শুরু হচ্ছে না। অন্যদিকে ‘জলযুদ্ধ’ ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। ছবির বেশির ভাগ শিল্পী ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলেও জানা গেছে। উল্লেখ্য, তমা মির্জাকে সর্বশেষ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় দেখা গেছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে অঞ্জন দত্তের পরিচালনায় তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি