দেশে নতুন প্রযুক্তি ব্র্যান্ডের পথচলা


দেশে নতুন প্রযুক্তি ব্র্যান্ডের পথচলা
বাংলাদেশে যাত্রা শুরু করেছে এসিসি কম্পিউটার ব্র্যান্ড। সর্বাধুনিক প্রযুক্তি ও ইউরোপিয়ান ঐতিহ্যের মিশেলের সুপরিচিত ব্র্যান্ড এসিসি। ব্র্যান্ডটির কম্পিউটার পণ্য উন্মোচন করেছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য উৎপাদক, বিপণন ও রপ্তানি প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। এখন থেকে এসিসি ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটেগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর ছাড়াও কয়েকটি কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে উদ্যোক্তারা। প্রথমে এসিসি ব্র্যান্ডের জন্য চারটি মডেলের ল্যাপটপ, দুটি মডেলের ডেস্কটপ ও একটি মডেলের মনিটর উৎপাদন করবে নির্মাতা। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ ও সবকটি মডেলের ডেস্কটপ সংস্করণে থাকবে ইনটেল ব্র্যান্ডের থারটিন ও ফোরটিন জেনারেশন এবং এআই আলট্রা চিপসেটের কোরআই থ্রি, কোরআই ফাইভ ও কোরআই সেভেন প্রসেসর। নির্মাতা জানান, ধারাবাহিকভাবে এসিসি ব্র্যান্ডের অন্যসব আইটি পণ্য উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্বোধনী সভায় বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ড. ইয়াসমীন আরা লেখা, প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। সারাবিশ্বে ইউরোপীয় ব্র্যান্ড হিসেবে সুপরিচিত এসিসি ব্র্যান্ড। ১৯৬৮ সালে ইতালির বেলুনো শহরে ব্র্যান্ডের যাত্রা শুরু। জানুসি ইলেকট্রোমেকানিকা ও ভার্ডিক্টার ব্র্যান্ড দুটি নিয়েও কাজ করছে দেশি এই উদ্যোক্তা।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি