ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ ধর্মহীন নয়: শিক্ষামন্ত্রী


ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ ধর্মহীন নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কে কোন ধর্মের, তা দিয়ে আমরা যেন কোনো বৈষম্য না করি। এ দেশে সবাই যার যার বিশ্বাস নিয়ে ধর্ম পালন ও প্রচার করবে। কারণ এ দেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ। ধর্মহীন বাংলাদেশ নয়। এ দেশ মানবিকতার বাংলাদেশ। সেজন্য যখন উন্নত বিশ্ব অস্ত্র হাতে একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তখন আমরা আমাদের পাশের দেশের যারা বাস্তুচ্যুত; জীবন নিয়ে পালাচ্ছে সেই রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি। এটাই প্রমাণ করে বাংলাদশে একটি মানবিক দেশ। শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৮টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। সেখানে মন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আগে শিশুদের নিয়ে কেক কাটেন তিনি। দীপু মনি বলেন, আজকে যেমনি ডিজিটাল বাংলাদেশ হয়েছে তেমনি বঙ্গবন্ধুর অনুপ্রেরণা নিয়ে আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ হব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, শিক্ষার্থীদের মানবিকতা, অসাম্প্রদায়িকতা, পরমসহিষ্ণুতার চর্চা করতে হবে এবং সৎ জীবনযাপন করতে হবে। তাহলেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়ার সোনার মানুষ হতে পারব। আজকে জাতির পিতার জন্মদিনে তাই আমরা সবাই সেই প্রত্যয় ব্যক্ত করি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসনে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত প্রমুখ।F

সর্বশেষ :

সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত   সরাইলে “পজিটিভ সরাইল” এর অফিস উদ্বোধন ও বৈশাখী ভোজন অনুষ্ঠিত সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।   সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন   আত্রাইয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন শুভ উদ্বোধন বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ