নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ


নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ লাগানো হয়েছে। সোমবার (১৫ জুন) পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয় আল্লাহর ঘর কাবা। গিলাফকে আরবিতে ‘কিসওয়া’ বলা হয়। আরবি নতুন বছর ১৪৪৮ হিজরির প্রথম দিনে পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত কয়েক বছর থেকে হিজরি সনের প্রথম রাতে (১ মহরম) এটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মসজিদুল হারাম ও মসজিদ কর্তৃপক্ষ। এ বছরও সেই ধারাবাহিকতায় রাজপরিবারের প্রতিনিধি ও পবিত্র দুই মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। সৌদি আরবের আল জৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই গিলাফ। এটি তৈরিতে শতাধিক দক্ষ শিল্পীর সময় লেগেছে প্রায় ১১ মাস। ঐতিহ্যবাহী ৭টি ধাপে তৈরি করা হয় এই গিলাফ বা কিসওয়া। ধাপগুলোর মধ্যে আছে পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষা। পরে বিশেষভাবে প্রস্তুত একটি যানবাহনে করে গিলাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়। এই গিলাফে ৪৭ টুকরো দামি রেশম (সিল্ক) কাপড় ব্যবহার করা হয়েছে। নতুন এই গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ওপর খোদাই করা কোরআনের ৬৮টি আয়াত। ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেটের স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা। পুরো গিলাফটির মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম। সৌদির প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন গিলাফটি কাবা শরিফের খাদেম ও দায়িত্বপ্রাপ্তদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে পুরোনো গিলাফটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়।

সর্বশেষ :

ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন!   ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট   প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন   ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি   চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল   ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ   গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি   ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব   ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব