নবাবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়


নবাবগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
তীব্র তাপদাহে পুড়ছে নবাবগঞ্জসহ গোটা দেশ। অসহ্য গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। এমন পরিস্থিতিতে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা এলাকায় সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় কলাকোপা ইমাম পরিষদের আয়োজনে সমসাবাদ গান্ধীর মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কলাকোপা ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতি ইব্রাহিম খলিল। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবক, বৃদ্ধসহ কয়েকশ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নামাজের আগে বয়ানে মুফতি ইব্রাহিম খলিল বলেন, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় বা অনাবৃষ্টি ও খরা দেখা দেয় এবং কূপ ও ঝরনার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায়, তখন সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

সর্বশেষ :

ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ   ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা   ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল   সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো   যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ   নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না   ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই   প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩   পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩