নাটোরে গণহত্যা দিবস পালিত


নাটোরে গণহত্যা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় নাটোরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার(২৫ মার্চ) দুপুরে গণহত্যা দিবস উপলক্ষ্যে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রধান অতিথি বলেন,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় দেশের মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী ওই যুদ্ধে পাকিস্তানীদের পরাজিত করে আমরা জয়লাভ করি। ওই যুদ্ধের শুরুতেই কালরাতের গণহত্যা ছিল নৃশংস আর ভয়াবহ। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চায় উৎসাহিত করার আহবান জানান। ১৯৭১ এর ২৫ মার্চ রাতে গণহত্যার দিবসটি আন্তজার্তিক পরিমন্ডলে স্বীকৃতি লাভ করবে। এছাড়া ভবিষ্যতে দেশের মাটিতেই ওই গণহত্যার বিচার করা সম্ভব হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাঈনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি