নাটোরে চিরকুটসহ ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার


নাটোরে চিরকুটসহ ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরের লালপুর উপজেলায় মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মৃত ব্যক্তির পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সকালে লালপুর উপজেলার ফুলবাড়ি গ্রাম থেকে ওই মরদেহ পুলিশ উদ্ধার করে। মৃত. মজিবুর রহমান(৫৫) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের মৃত. ধলু খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে ৫ টার দিকে মজিবুর রহমান বাড়ি থেকে বের হন। পরে উপজেলার ধুপইল এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির পাশে মেহগনি গাছে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এসময় মৃত ব্যক্তির পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। পারিবারিক জেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তির পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন