নাটোরে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু


নাটোরে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাশিদা বেগম(৩০) নামে প্রাণ কোম্পানীর এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারীপাড়া রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা খাতুন অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের অর্জুনপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম জানান, শুক্রবার ভোরে প্রতি দিনের মতো কর্মক্ষেত্র যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। পরে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুর্ঘটনার খবর পেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন