নাটোরে দু-পক্ষের দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ৫


নাটোরে দু-পক্ষের দফায় দফায় সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ৫
নাটোরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ৫জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় নাটোর শহর থমথমে বিরাজ করছে। এছাড়াও শহরের মাদ্রাসা মোড় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার(১৮ জুলাই) শহরের মসজিদ মার্কেট এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- পুলিশ পরির্দশক রফিকুল ইসলাম, গুলিবিদ্ধ শিক্ষার্থী রাহীসহ রুদ্র, সোহান, ফাহাদ। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী রাহী গুলিবিদ্ধ হয়। এবং একজন পুলিশ পরির্দশকসহ ৫ জন গুরুতর আহত। গুলিবিদ্ধ আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে শহরে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে। মাঠে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থানে রয়েছে। অপরদিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীররা সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পুলিশ বিপরীত দিকে অবস্থানে নেন। নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, কোটা সংস্কারের নামে শহরে নেমে তারা অশান্ত হয়ে পড়ে। একক পর্যায়ে তারা জনদুরভোগ, নৈরাজ্য, ভাংচুর শুরু করে। আমাদের পুলিশ তা মেকাবেলা করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ :

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে   প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান   আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু   ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের   ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি   সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের   যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি   মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক   ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক