নিউ ইয়র্কে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নিহত ৫


নিউ ইয়র্কে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আগুনে পুড়ে দুই শিশুসহ পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার স্থানীয় সময় নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার কো-অর্ডিনেটর ক্রিসথোপার কিয়ার বলেন, আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন, এমন খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে যায়। বাড়িটির ভেতরে যাওয়ার জন্য অনেকবার প্রচেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা যায়নি। পরে মরদেহ বাড়ির বিভিন্ন তলায় পাওয়া যায়। নিহতদের তিনজনকে বাড়ির দ্বিতীয় তলায় ও দুইজনকে প্রথম তলায় পাওয়া যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। এছাড়া অগ্নিকাণ্ডে আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা