নীতি-আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি


নীতি-আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ মঙ্গলবার বঙ্গভবনের কেবিনেট হলে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ পরামর্শ দেন। এ সময় তিনি ছাত্রছাত্রীদের উপদেশ দিয়ে বলেন, নিয়মিত পড়াশোনা করবে, নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। নীতি ও আদর্শ থেকে কখনও বিচ্যুত হওয়া যাবে না। খবর বাসসের রাজধানীর বিভিন্ন কলেজে পড়ুয়া ৪৫ কৃতী শিক্ষার্থীকে প্রথমবারের মতো এবার বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়। তাদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। যেটাই করো না কেন, ভালো করে করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশের শিল্প ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। দেশের সত্যিকারের ইতিহাস জানতে মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করতে হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। তিনি শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্কের বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেন। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, তোমরা মুক্তিযুদ্ধ ও যুদ্ধের রণকৌশলের ওপর বিভিন্ন বই আছে, সেগুলো পড়বে। স্বাধীনতা সংগ্রামীদের ও বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁরা আজ আর নেই, অথচ আমরা ফল ভোগ করছি। তাঁদের অবশ্যই স্মরণ রাখতে হবে। বঙ্গভবনে সুদীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা নিয়ে অনুভূতি প্রকাশ করার জন্য এক শিক্ষার্থীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, ‘এটা আমার জন্য একটা জেলখানা, কেননা আমার কোনো কিছুই স্বাধীনভাবে বলার বা করার কোনো সুযোগ নেই।’ মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, রাষ্ট্রপতির সচিব সম্পদ বডুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সালাহ উদ্দিন ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে মাহবুবুর রহমান, নাজিবা জাকিয়া হোসেন রোদেলা প্রমুখ বক্তব্য দেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড