নৈশভোজে ‘বন্ধু’ শি জিনপিংকে যা খাওয়ালেন পুতিন


নৈশভোজে ‘বন্ধু’ শি জিনপিংকে যা খাওয়ালেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গেছেন শি জিনপিং। সোমবার অনানুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছেন এই দুই নেতা। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, একসঙ্গে রাতের খাবার খেয়েছে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। তাসের প্রতিবেদনে বলা হয়, শি ও পুতিনের নৈশভোজে সাত প্রকারের খাবার ছিল। খাবারগুলোর মধ্যে ছিল, পূর্বাঞ্চলীয় সামুদ্রিক খাবার দিয়ে তৈরি একটি অ্যাপেটাইজার, কোয়েল ও মাশরুম দিয়ে তৈরি প্যানকেক, পাইয়ের সঙ্গে স্টার্জন মাছের স্যুপ এবং ডালিমের শরবত। মূল খাবারের মধ্যে ছিল, চেরি সসের সঙ্গে হরিণের মাংস, পেচোরা নদী থেকে সংগৃহীত নেলমা মাছ (সাইবেরীয় সাদা স্যামন) ও সবজি। নৈশভোজের সমাপ্তি ঘটে পাবলোবা মিষ্টান্ন (ডেজার্ট) দিয়ে। দুই নেতার ভোজে পানীয় হিসেবে ছিল দুই ধরনের ওয়াইন। একটি ছিল ২০২০ সালে প্রস্তুতকৃত ‘ইস্ট স্লোপ’ এবং ‘ওয়েস্ট স্লোপ’। রাশিয়ার ডিভনোমরস্কয় এস্টেট ওয়াইন কোম্পানি এগুলো উৎপাদন করেছে।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন