প্রকাশিতঃ ফেব্রুয়ারি ৩, ২০২৩

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়


পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা আমাদের মুক্তিযুদ্ধ প্রশ্ন : আমরা এখন কীভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি? উত্তর : ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমরা এখন নানা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি। * আমরা দিবসটিকে বাংলাদেশের অন্যতম জাতীয় দিবস হিসাবে পালন করি। * এদিন প্রথম সূর্যোদয়ের পর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ দেশের সর্বস্তরের জনগণ। * বিভিন্ন সরকারি, বেসরকারি ও গুরুত্বপূর্ণ ভবনগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় ও আলোকসজ্জা করা হয়। * বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। * বিভিন্ন দেশীয় খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। * বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাদের আবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। * মিলাদ মাহফিলের মাধ্যমে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। * সমাজে নানা গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার দেশি-বিদেশি নানা গুণীজনকে পদক প্রদান করেন। * বিভিন্ন বাহিনী ও শিশু-কিশোরদের কুচকাওয়াজের আয়োজন করা হয় এ দিন। * বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ দিনটি বর্ণাঢ্যভাবে পালন করে। সুতরাং, দেশের সর্বস্তরের জনগণ সরকারের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবসকে পালন করে গর্বের সঙ্গে। প্রশ্ন : মুজিবনগর সরকার কখন ও কোথায় গঠিত হয়েছিল? এ সরকারে কারা ছিলেন? উত্তর : মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের কিছু দিনের মধ্যেই ১৯৭১ সালে বাংলাদেশে প্রথম যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল তা-ই মুজিবনগর সরকার। এ সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়। কিন্তু শপথ নেয় ১৭ এপ্রিল। মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এ সরকার শপথগ্রহণ করে। যারা ছিলেন রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি। তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এ যুদ্ধের পক্ষে জনমত গঠন করা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। প্রশ্ন : আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা কর। উত্তর : মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ শুরুর কিছু দিনের মধ্যেই বাংলাদেশে প্রথম যে অস্থায়ী সরকার গঠিত হয় তা-ই মুজিবনগর সরকার নামে পরিচিত। গুরুত্ব : ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে শুরু করে দীর্ঘ ২৩ বছর পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন ও শোষণ করে। এ শাসন ও শোষণের হাত থেকে চূড়ান্ত মুক্তির লক্ষ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। এ যুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তির নেশায় পাগল অথচ দিশাহারা এ জাতিকে দিকনির্দেশনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এ সরকার শপথগ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। তার অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমদ। * এ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার কাজ দক্ষ হস্তে পরিচালনা করে। * দেশ ও বিদেশে এ যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলে। * দেশ-বিদেশের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। * এ সরকার গঠন দিশাহারা জনগোষ্ঠীর মনোবল বহুগুণ বৃদ্ধি করে। ফলে এ সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’