এসএসসির প্রস্তুতি : বাংলা প্রথম পত্র


এসএসসির প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্য

মানুষ মুহম্মদ (স.)

মোহাম্মদ ওয়াজেদ আলী

জ্ঞানমূলক প্রশ্ন

১। মদিনায় আঁধার ঘনিয়ে আসে—কেন?

উত্তর : হযরতের মৃত্যুর কথা শুনে।

২। ‘যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে’—কার উক্তি?

উত্তর : ওমরের উক্তি।

৩। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে উল্লিখিত ‘সুমহান প্রতিশোধ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর : মহত্ত্ব/ক্ষমাশীলতা বোঝানো হয়েছে।

৪। কেউ হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুর কথা বললে তার মাথা কেটে নেওয়ার মতো কঠোর উক্তি করেছেন কে?

উত্তর : হযরত ওমর (রা.)

৫।

হযরত ওমর (রা.) হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুর সংবাদ কিভাবে গ্রহণ করেছিলেন?
উত্তর : উত্তেজিতভাবে গ্রহণ করেছিলেন।

৬। উম্মে মা’বদ কী দিয়ে হযরতের তৃষ্ণা দূর করেছিলেন?

উত্তর : ছাগীর দুধ দিয়ে তৃষ্ণা দূর করেছিলেন।

৭।

মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধে মহানবী (স.)-কে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে?
উত্তর : করুণায়

৮। ‘তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, তাহা বহন করিবার শক্তি আমাকে দাও’—হযরত এ কথা কেন বলেছিলেন?

উত্তর : সত্যকে ব্যাহত হতে দেখে।

৯। হযরত (স.)-এর ললাট কুঞ্চিত হলো কেন?

উত্তর : বক্তৃতায় বাধা পেয়ে।

১০।

বক্তৃতায় মাঝখানে একটি প্রশ্ন করে কে মহানবী (স.)-কে থামালেন?
উত্তর : জনৈক অন্ধ ব্যক্তি।

১১। হযরত মুহম্মদ (স.)-এর মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত ওমরের (রা.) উন্মাদনার কারণ কী ছিল?

উত্তর : সাময়িক বিভ্রান্তি।

১২। চরম অপমান, উপহাস, অবহেলিত হয়েও হযরতের মুখ দিয়ে কী উচ্চারিত হয়নি?

উত্তর : অভিশাপ।

১৩। ‘মুহম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য’—কার মনে পড়ল?

উত্তর : ওমর (রা.) এর।

১৪। ‘মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনীযাপন করিলেন সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন’—উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে?

উত্তর : হযরত মুহম্মদ (স.)।

১৫। ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই’— ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের এই উক্তিতে কী প্রকাশ পেয়েছে?

উত্তর : সাধারণ যাপিত জীবন।

১৬। হযরতের মৃত্যু সংবাদ কে জনসমক্ষে প্রকাশ করলেন?

উত্তর : হযরত আবুবকর (রা.)।

১৭। হযরত মুহম্মদ (স.) প্রস্তর নিক্ষেপকারী মক্কার পৌত্তলিকদের জন্য আল্লাহর কাছে কী প্রার্থনা করেছেন?

উত্তর : ক্ষমা প্রার্থনা করেছেন।

১৮। ‘হযরত আবুবকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল।’—এ বাক্যে ‘চৈতন্য’ শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?

উত্তর : বোধোদয় অর্থ প্রকাশ পেয়েছে।

১৯। ‘মুহম্মদ (স.) একজন রাসুল বৈ আর কিছু নন’— এটি কার বাণী?

উত্তর : আল্লাহর বাণী।

২০। একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। উদ্দীপকে ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে মহানবী (স.)-এর চরিত্রের প্রতিফলিত দিকটি হচ্ছে—

উত্তর : আড়ম্বরহীনতা।

২১। কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহম্মদ (স.) প্রস্তরাঘাতে আহত হন?

উত্তর : তায়েফে।

২২। ‘তিনি বিনা দ্বিধায়, বিনা সংকোচে তাহা সকলের কাছে প্রচার করিলেন’—এখানে কিসের বাণী প্রচারের কথা বলা হয়েছে?

উত্তর : কোরআনের বাণী।

২৩। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে উল্লিখিত কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে?

উত্তর : খায়বরের যুদ্ধে।

২৪। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে সুমহান প্রতিশোধ বলা হয়েছে কোনটিকে?

উত্তর : মক্কাবাসীকে মুক্ত করে দেওয়াকে।

২৫। ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই’— এ উক্তিটি কার?

উত্তর : হযরত মুহাম্মদ (স.)-এর।

সর্বশেষ :

মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার।   মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস বোমাসদৃশ বস্তু উদ্ধার। জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস   জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা   ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা   সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের   বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী!   রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ   কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা   সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা