পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, মালিকের স্ত্রী-ছেলেসহ নিহত ৩


পশ্চিমবঙ্গে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, মালিকের স্ত্রী-ছেলেসহ নিহত ৩
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা সংলগ্ন মহেশতলায় অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণের ফলে আগুন লেগেছে। দগ্ধ হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই মহেশতলার নুঙ্গি বাজি বাজারের ঝাউতলা পুটখালীর মণ্ডলপাড়ায় একটি বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এর পরেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বিস্ফোরণের অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিক আগুন নেভানোর কাজ শুরু করলেও খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গোডাউনে আগুনে ঝলসে মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম লিপিকা হাতি, শান্তনু হাতি এবং আলো দাস। এদের মধ্যে লিপিকা ও শান্তনু ওই বাজি কারখানার মালিকের স্ত্রী ও ছেলে। আলো দাস তাদের প্রতিবেশী। পোড়া মরদেহগুলো উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহতদের চিকিৎসা করা হয় স্থানীয় মহেশতলা সরকারি হাসপাতালে। তবে আহতদের কেউ আশঙ্কাজনক নয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন