পশ্চিমবঙ্গে সেনার ফায়ারিং রেঞ্জে হাতির পাল!


পশ্চিমবঙ্গে সেনার ফায়ারিং রেঞ্জে হাতির পাল!
তিস্তার চরে ভারতীয় সেনার ফায়ারিং রেঞ্জে সেনা প্রশিক্ষণ চলাকালে ঢুকে পড়েছিল বন্য হাতির পাল। পরে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল এলাকায় পাওয়া যায় তিনটি হাতির রক্তাক্ত মরদেহ। খোঁজ মিলেছে একাধিক আহত হাতিরও। এমন ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বন বিভাগে। সূত্রের খবর, গত ১৩ মার্চ তিস্তা চরের ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলছিল ভারতীয় সেনার। এ সময় ফায়ারিং রেঞ্জের কাছাকাছি চলে আসায় গুলিবিদ্ধ হয় একের পর এক বন্য হাতি। বন দপ্তর সূত্রে জানা গেছে, ঘটনার পরদিন ১৪ মার্চ মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সালুগাড়া রেঞ্জে একটি ১২ বছরের হাতির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। এরপর ১৫ মার্চ উদ্ধার হয় আরও দুটি হাতির মরদেহ। একটি হাতির মরদেহ উদ্ধার হয় বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের অন্তর্গত তারঘেরা রেঞ্জে। অন্যটির মরদেহ উদ্ধার হয় সাত মাইল রেঞ্জে। মরদেহগুলো উদ্ধার করেন বনকর্মীরা। স্থানীয়দের দাবি, আরো কয়েকটি হাতি ওই ঘটনায় জখম হয়েছে। বনের বিস্তীর্ণ এলাকায় রক্তাক্ত অবস্থায় তাদের দেখা গেছে। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই বন কর্মকর্তাদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়। ইতোমধ্যে জখম হাতিগুলোর সন্ধানে শুরু হয়েছে জঙ্গলজুড়ে তল্লাশি। মৃত উদ্ধার হওয়া হাতি দুটির মধ্যে সাত মাইলের হাতিটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতি বলে জানা গেছে। বন দপ্তরের দাবি, ফায়ারিং রেঞ্জে ঢুকে যেতেই সেনার বোমার সেল ফেটে স্প্লিন্টার লাগে হাতিগুলোর শরীরে। মৃত হাতি দুটির শরীরেও মিলেছে স্প্লিন্টারের ক্ষত। ময়নাতদন্তের সময় হাতি দুটির শরীর থেকে বোমার স্প্লিন্টারের অংশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। প্রশ্ন উঠতে শুরু করেছে বন দপ্তরের ভূমিকা নিয়েও। এমন পরিস্থিতিতে পুরো ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন বন কর্মকর্তারা।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি