পশ্চিমারা অনর্গল প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে: রাশিয়া


পশ্চিমারা অনর্গল প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে: রাশিয়া
পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এ অভিযোগ করেন। খবর আনাদোলুর। জার্মানির মিউনিখে শনিবার নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডের লেইনের বক্তব্যের জের ধরে মারিয়া জাখারোভা এ মন্তব্য করেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চালানোর অনেক আগে থেকেই পশ্চিমা জোট মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিয়েছিল। মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের পরামর্শে ২০২১ সালের শেষের দিকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিকল্পনা করে। তারা চাচ্ছিল ইউক্রেনে তাদের সেনা মোতায়েন করতে। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে পশ্চিমারা ব্যবহার করছে বলেও অভিযোগ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।

সর্বশেষ :

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে   প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান   আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু   ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের   ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি   সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের   যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি   মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক   ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক