পাক পেসার নাসিম শাহর প্রেমে ‘পাগল’ ভারতীয় তরুণী


পাক পেসার নাসিম শাহর প্রেমে ‘পাগল’ ভারতীয় তরুণী
কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দেখতে এসে নাসিম শাহর প্রেমে পাগল হয়েছেন ভারতীয় তরুণী। পাকিস্তানি পেসারকে নিয়ে সেই তরুণীর বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। নাসিমকে শুভকামনা জানিয়ে সেই তরুণী বলেন, পাকিস্তানের নাম অনেক উজ্জ্বল করবে নাসিম শাহ। আমি সত্যিই নাসিম শাহকে অনেক ভালোবাসি। সৃষ্টিকর্তা অনেক সময় নিয়ে তাকে বানিয়েছেন। বৃষ্টির বাধা পড়ুক বা খেলা গড়াক রিজার্ভ ডেতে, এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসেন অসংখ্য দর্শক। এই ম্যাচে ঘটে অনেক মজার ঘটনাও। কলম্বোর প্রেমাদাসায় গত পরশু হয়েছে এবারের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। রিজার্ভ ডেতে গড়ানো খেলা হয়েছে গতকাল সোমবার। এদিন ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন নাসিম। ভারতের ইনিংসের ৪৯তম ওভারের সময় মাঠ ছাড়েন তিনি। এমনকি পাকিস্তানি পেসার নামতে পারেননি ব্যাটিংয়েও। তার সুস্থতা কামনা করে ভারতীয় তরুণী বলেন, ২০ বছর বয়সি নাসিম চোটে পড়েছে। শিগগিরই সে সুস্থ হয়ে উঠুক। এর আগে নাসিমের সঙ্গে ভারতীয় নায়িকা উর্বশী রাউতেলার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন নাসিম। সামাজিকমাধ্যমে পাকিস্তানি পেসার লিখেছিলেন- আমি জানি না উর্বশী কে। এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমার ভেতরে বিশেষ কিছু নেই। তবে মানুষজন আমার খেলা দেখতে আসেন। তারা আমাকে অনেক শ্রদ্ধা করেন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর