পৃথিবীর জল চক্র ভেঙে দিয়েছে মানুষ’


পৃথিবীর জল চক্র ভেঙে দিয়েছে মানুষ’
‘জলচক্র ভেঙে দিয়েছে মানুষ। ধ্বংস করেছে বাস্তুতন্ত্র। দূষিত করেছে ভূগর্ভস্থ পানিও।’ বুধবার বিশ্ব পানি দিবসের দিনে শুরু হওয়া জাতিসংঘের ৩ দিনের পানি সম্মেলনে সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পানিকে মানুষের অধিকার হিসাবে বর্ণনা করে তিনি আরও বলেন, আমরা রক্তচোষার মতো অতি অত্যধিক ব্যবহারের মাধ্যমে মানবতার জীবনরক্ত নিষ্কাশন করছি। বৈশ্বিক উষ্ণতার মাধ্যমে বাষ্পীভূত করছি। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ সম্মেলনে এদিন প্রায় ৬৫ হাজার অংশগ্রহণকারীসহ এক ডজনেরও বেশি রাষ্ট্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দশকের পর দশক ব্যর্ত আলোচনার পর প্রায় ৪৬ বছর পর এ সম্মেলনের আয়োজন করল জাতিসংঘ। একই দিনে প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বজুড়ে পানির অপচয় রোধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেখানে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ এখন পর্যন্ত নিরাপদ সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। আর মৌলিক পয়ঃনিষ্কাশন জন্য নিয়মিত পানির নিশ্চয়তা নেইÑশতকরা হিসাবে এমন মানুষের হার ৪৬ শতাংশ। সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বে ২০০ কোটিরও বেশি মানুষের নিরাপদ সুপেয় পাানির নিশ্চয়তা নেই, আর পয়ঃনিষ্কাশনের জন্য নিয়মিত পানির সুবিধা নেই ৩৬০ কোটিরও বেশি মানুষের। আরও বলা হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের সব মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি এবং পয়ঃনিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পানির নিশ্চিয়তা চায় জাতিসংঘ। প্রতিবেদনের প্রধান সম্পাদক রিচার্ড ক’নর বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, জাতিসংঘ যে লক্ষ্য নিয়েছে, তা পূরণ করতে হলে এখন থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ব্যয় করতে হবে ৬০ হাজার কোটি থেকে এক লাখ কোটি ডলার।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি