ফরিদা পারভীন লাইফ সাপোর্টে


ফরিদা পারভীন লাইফ সাপোর্টে
লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরী উপল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সংক্রমণ বেড়ে গেছে। এছাড়া কিডনি জটিলতাও রয়েছে।  ফলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। এজন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ভুগছেন। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, সার্বিকভাবে তার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে তাকে চারবার আইসিইউতে নেওয়া হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা জটিলতা রয়েছে তার।

সর্বশেষ :

বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান   বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও   ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা   রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ   পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’   জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি   সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন   এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন