ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের


ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের
ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় এক যুবলীগ নেতাকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে স্থানীয় যুবদল ক্যাডাররা। ভুক্তভোগী যুবলীগ নেতার নাম মো. কিরণ। তিনি পৌরসভার বিরিঞ্চি এলাকার রুহুল আমিনের ছেলে ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক। জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে স্থানীয় কয়েকজন যুবদল ক্যাডার অস্ত্রের মুখে তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সকালে মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন করেন। বাড়ির লোকজন মুক্তিপণ নিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিরন জানান, শুধুমাত্র রাজনৈতিক কারণে যুবদলের ক্যাডাররা তাকে ভোররাতে চোখ বেঁধে জিম্মি করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখানো জায়গায় মুক্তিপণের টাকা নিয়ে গেলে তাকে মারধর করে ছেড়ে দেয়। কত টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে, এ নিয়ে কোনো উত্তর দেননি তিনি। ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ ফৌজুল আজিম বলেন, লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয়় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই   আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার