ফেসবুকে প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার


ফেসবুকে প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফেসবুক লাইভে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের বাঁশখালী উপজেলা শাখার নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় বুধবার (১২ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে। তিনি এলাকায় ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হুমকি দেওয়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই ইমরান আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। সর্বশেষ গত ৯ নভেম্বর বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলেরও নেতৃত্ব দেন ইমরান। সেই মামলায় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা   আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি   বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী   প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর   ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী   ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ   এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে?   ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ   দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ