ফ্রিজে রাখা আলু খেলে হতে পারে ক্যানসার


ফ্রিজে রাখা আলু খেলে হতে পারে ক্যানসার
প্রায় বাংলাদেশের ঘরে ঘরে ফ্রিজে আলু রাখার রেওয়াজ চলে আসছে। কিন্তু এই সামান্য ভুলের কারণে হয়ে যেতে মারাত্মক ক্ষতি। তাই আলু ফ্রিজে রাখার ব্যাপারে সতর্ক হতে হবে সবাইকে। আলু ছাড়া বাঙালির রান্না পরিপূর্ণ হয় না। ছোট মাছ কিংবা বড়, মাংস অথবা বিরিয়ানি সব পদে আলু অপরিহার্য। অনেকে ভালো থাকবে মনে করে আলু ফ্রিজে তুলে রাখেন। এটি মারাত্মক একটি ভুল। কাজটি যারা করেন তারা অজান্তেই স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারেন। আলু নিত্যপ্রয়োজনীয় সবজি হওয়ায় অনেকেই সপ্তাহ কিংবা মাসখানেকের জন্য বেশি করে কিনে রাখেন। অনেকে আবার আলু সতেজ রাখতে ফ্রিজে রেখে দেন। এতে দীর্ঘদিন আলু সংরক্ষণ করা গেলেও সেই আলু আপনার শরীরে মারাত্মক কোনো রোগের কারণ হতে পারে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি। গবেষকরা জানাচ্ছেন, অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা। অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়। ফলে ফ্রিজ থেকে বের করে রান্না করার সময় সেই শর্করা ক্যানসার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয়। আলু ফ্রিজে থাকাকালীন স্টার্চ চিনিতে রূপান্তরিত হয়। কিন্তু তাপের সংস্পর্শে এই শর্করা ক্ষতিকারক অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যাসিড অ্যাসপারাজিনের সঙ্গে মিলিত হয়ে রাসায়নিক অ্যাক্রিলামাইড তৈরি করে। আলু ছাড়াও রুটি এবং টমেটোর মতো সবজি ফ্রিজে রাখা উচিত নয়। এমনকি পেঁয়াজ, শসা, রসুনও ফ্রিজে সংরক্ষণ করতে নিষেধ করেছেন গবেষকরা।

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?