বিশ্বকাপ নিয়ে হাতি গরিলার ভবিষ্যদ্বাণী!


বিশ্বকাপ নিয়ে হাতি গরিলার ভবিষ্যদ্বাণী!
২০২৬ ফুটবল বিশ্বকাপ অবগুণ্ঠনমুক্ত হওয়ার আগে জমে উঠেছে আরেক খেলা। সেই খেলা হলো ভবিষ্যদ্বাণী করা গণিতবিদ, অর্থনীতিবিদ, সুপারকম্পিউটার এবং এআই থেকে শুরু করে চিড়িয়াখানার হরেক প্রাণী-সবাই এখন জ্যোতিষী! ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করে রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছিল পল নামের একটি অক্টোপাস। এরপর বিশ্বকাপের প্রতি আসরেই পশু-পক্ষীদের দিয়ে ম্যাচের ফল অনুমান আগাম জানিয়ে দেওয়ার বিচিত্র আয়োজনের প্রতিযোগিতা দেখা যায়। ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে এবার সেই ভবিষ্যদ্বাণীর খেলা জমে উঠেছে মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িখানায়। সেখানে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে অদ্ভুত সব উপায়ে ভবিষ্যদ্বাণী করে দর্শকদের বিনোদন দিচ্ছে প্রাণীরা। যেমন ১১ জুনের মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচ নিয়ে নিজেদের মতো করে ভবিষ্যদ্বাণী করেছে দুটি হাতি। চিড়িয়াখানার অস্থায়ী ফুটবল মাঠে হাতি দুটির সামনে ছিল দুটি পথ। দুই পথে দুই রকমের খাবার রাখা ছিল। একদিকে ছিল মেক্সিকোর পতাকা লাগানো ঘাস, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পতাকা লাগানো সবুজ পাতা। হাতি দুটি মেক্সিকোর পতাকার দিয়ে হেঁটে যাওয়ায় ধরে নেওয়া হয় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে মেক্সিকো! এখন মাঠে কী হয় সেটি দেখার অপেক্ষা। হাতিদের পর্ব শেষে মঞ্চে হাজির হয় দুটি গরিলা। তারা ভবিষ্যদ্বাণী করে ২৬ জুনের স্পেন-উরুগুয়ে ম্যাচ নিয়ে। গরিলা দুটির সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দুদলের জার্সির আদলে তৈরি দুটি খাবারের পাত্র। একটি গরিলা না নড়লেও অন্যটি ঝাঁপিয়ে পড়ে উরুগুয়ের পাত্রের দিকে। উরুগুয়ের জয়ের পূর্বাভাস পেয়ে চিড়িয়াখানার কিপার ইভান রেইনেসো চিৎকার করে বলেন, ‘কে জিতবে জানিয়ে দিল গরিলা।’ এখানেই শেষ নয় প্রাণীদের জ্যেতিষচর্চার। মুলুকু নামের একটি পুমা (এক ধরনের বন্য বিড়াল) নিজের মতো করে ভবিষ্যদ্বাণী করে যে, ১২ জুনের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জিতবে দক্ষিণ কোরিয়া। এছাড়া ২৪ জুনের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ের পূর্বাভাস দিয়েছে ছয়টি জিরাফ। এমন বিচিত্র আয়োজন সামনে আরও দেখা যাবে। যে প্রাণীর পূর্বাভাস মিলে যাবে, তার খ্যাতি ঠেকায় কে!

সর্বশেষ :

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬   বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস!   হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকার ধ্বংস! ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ   ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের   ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ   বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’   আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার   কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?   ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?