ভাষার মাসে বিসিবির বিশেষ উদ্যোগ


ভাষার মাসে বিসিবির বিশেষ উদ্যোগ
আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরইবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে। এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শুক্রবার বিপিএলের মূল ভাষা হবে বাংলা। এমনিতে বিপিএলের ধারাভাষ্য সাধারণত ইংরেজিতেই হয়ে আসছে। তবে শুক্রবারের দুই ম্যাচে বাংলাদেশের ধারাভাষ্যকার যারা আছেন, তারা ধারাভাষ্য দেবেন বাংলাতেই। এমনকি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস ও পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আমির সোহেলের মতো বিদেশিরাও তাদের ধারাভাষ্যে ব্যবহার করবেন কিছু বাংলা শব্দ। সব ধারাভাষ্যকার ও উপস্থাপক এদিন বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোষাক পরবেন। খেলা চলার সময় বাংলা ও ইংরেজি ধারাভাষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরবেন ধারাভাষ্যকাররা। খেলার শুরুর আগে বা মাঝবিরতিতে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া হবে বাংলায়। ম্যাচের আগে-পরে আলোচনা ও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপনা ও সাক্ষাৎকারও নেওয়া হবে বাংলায়। তবে বিদেশি কোনো ক্রিকেটার ম্যান অব দা ম্যাচ হলে স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলা হবে ইংরেজিতে। সব দলের ক্রিকেটার, খেলা পরিচালনাকারী সব কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপকরা বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহুবন্ধনী পরবেন। এছাড়াও মাঠের বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শন করা হবে।

সর্বশেষ :

বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ   বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি   এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়   বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন   ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার   খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার   টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ   খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি   মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি